Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ইন্ডিয়াআন্তর্জাতিক

গুঁড়িয়ে দিলো তৃণমূলের অফিস, কলকাতার নিউমার্কেটে মাংসের দোকানে হামলা বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনার মধ্যে বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। নির্বাচনের ফল ঘোষণার পর কিছু এলাকায় সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

রাজধানী কলকাতা-এর নিউমার্কেট এলাকার হগ মার্কেটে মঙ্গলবার (৫ মে) রাতে ভাঙচুরের একটি ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে একটি রাজনৈতিক দলের অফিস ও আশপাশের কিছু দোকানে হামলার অভিযোগ ওঠে। এ সময় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দ্রুত দোকান বন্ধ করে দেন।

ঘটনার পর এলাকায় বিশৃঙ্খলা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সহিংসতা ঠেকাতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা গেছে। মহুয়া মৈত্রডেরেক ও’ব্রায়েনসহ তৃণমূল কংগ্রেসের নেতারা এ ঘটনার সমালোচনা করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button