Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

দুই সন্তানের জনককে ছাত্রদলের আহ্বায়ক করায় বান্দরবানে গণমিছিল

বান্দরবান প্রতিনিধি: বিবাহিত এবং দুই সন্তানের জনককে বান্দরবান জেলা ছাত্রদলের আহ্বায়ক করায় বান্দরবানে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে বান্দরবান নির্বাচন অফিসের সামনে থেকে সর্বাত্মক নেতাদের ব্যানারে মিছিলটি বের করে সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ করে নেতাকর্মীরা। এসময় মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ছাত্র সংগঠনের নীতিমালা ও গঠনতন্ত্র উপেক্ষা করে একজন বিবাহিত ব্যক্তিকে আহ্বায়ক করা হয়েছে, যা সংগঠনের আদর্শের পরিপন্থী। তারা বলেন, ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের জন্য, সেখানে অছাত্র ও বিবাহিত ব্যক্তির নেতৃত্ব গ্রহণযোগ্য নয়।

বিক্ষোভকারীরা অবিলম্বে ওই আহ্বায়ক কমিটি বাতিল করে যোগ্য ও নিয়ম অনুযায়ী নেতৃত্ব নির্বাচনের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেন তারা।

উল্লেখ্য, রোববার সকালে ফরহাদ হোসেন জিকুকে আহ্বায়ক ও শহিদুল ইসলামকে সদস্য সচিব করে বান্দরবান জেলা ছাত্রদলের ১০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। গত ২ মে কেন্দ্রীয় সভাপতি রাকিব ও সাধারণ সম্পাদক নাছির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button