Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্য

এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র নাদিম

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান। মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদেন তিনি।

এছাড়া ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ এইচ আরিফ ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যরা এনসিপিতে যোগদান করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মোহাম্মদ নাদিমুর রহমান তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তাই তিনি সশরীর উপস্থিত হতে পারেননি। তবে অনলাইনে যুক্ত রয়েছেন। ওয়ারিয়র্স অব জুলাইয়ের প্রায় ৪ হাজার সদস্য এনসিপিতে যোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। তবে তাদের সবাই এ সময় উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলনে ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৫০ সদস্য ছিলেন বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, ‘হাজী শরীয়াতুল্লাহর উত্তরসূরি হওয়ার পরও আমি এনসিপিতে একজন কর্মী হয়ে কাজ করব।’

সংবাদ সম্মেলনে নতুন যোগদান করা ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় ৷

সংশ্লিষ্ট খবর

Back to top button