Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

পুলিশের পর এবার র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে আহত

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জে র‍্যাবের তিন সদস্যকে কুপিয়ে জখমের ঘটনার পর বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের ধরতে সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথবাহিনী।

মঙ্গলবার (৫ মে) রাতে ফতুল্লার একটি বাড়িতে মাদকের আস্তানায় এই অভিযান চালান র‍্যাব ও পুলিশের সদস্যরা। এতে পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ ১০ লক্ষাধিক টাকা জব্দ করা হয়। আর আটক করা হয় ১০ জনকে।

র‍্যাব জানায়, দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র‍্যাব-১১ ব্যাটেলিয়ানের অভিযানে মাদক কারবারিদের হামলা ও কুপিয়ে র‍্যাবের তিন সদস্যকে জখম করা হয়। এ ঘটনার পর থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় থানা পুলিশের সহয়তায় রাত ৯টায় ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয় তলা ও একটি দুই তলা বাড়িতে অভিযান চালায় র‍্যাব ও পুরিশ।

এ সময় দুই বাড়িতে তল্লাশি করে প্রায় ৫ মণ গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াবা, টাকা গোনার মেশিন, ড্রোন, রামদা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করে। এর সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।

পরে জব্দকৃত মাদক, অস্ত্র ও টাকা সহ আটককৃতদের ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় জানায়। এছাড়া মাদক নির্মূলে অভিযান চলমান রয়েছে বলেও জানায় র‍্যাব।

এর আগে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা ও মাদকসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় শামীমের সহযোগীদের হামলায় পুলিশের বেশ কয়েক সদস্য আহত হন। গত সোমবার গভীর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে আটক করে। শামীম ওই এলাকার আব্দুল খালেদের ছেলে।

সংশ্লিষ্ট খবর

Back to top button