Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: মঙ্গলবার (৫ মে) ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন বা ভারত সফরের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, চীন ও ভারতের মতো বন্ধুপ্রতিম দেশের প্রতি প্রধানমন্ত্রীর কিছু প্রতিশ্রুতি রয়েছে, তাই উভয় দেশের প্রধানমন্ত্রীর সময়সূচির সঙ্গে মিলিয়ে সফর পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের কারণে যদি সীমান্তে ‘পুশইন’ পরিস্থিতি তৈরি হয়, তাহলে বাংলাদেশও তার উপযুক্ত জবাব দেবে।

নিজের আসন্ন চীন সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এই সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে, যা প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা ইতিবাচক এবং শুধু বাংলাদেশ নয়, আরও অনেক দেশই এ ধরনের চুক্তিতে যুক্ত হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলকভাবে এগিয়ে আছে বলেও তিনি মন্তব্য করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button