Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিক

আমিরাতে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

বাংলা টিভি ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য ‘আকাশপথে সম্ভাব্য হুমকি’ নিয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের মিশন। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন মিশন জানায়, আমিরাত কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে নাগরিকদের অনুরোধ করা হয়েছে।

এর আগে সোমবার ইউএই কর্তৃপক্ষ জানায়, ইরান থেকে নিক্ষেপ করা ১৫টি ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন তারা ভূপাতিত করেছে। এ ঘটনাকে ‘বিশ্বাসঘাতকতামূলক’ আখ্যা দিয়ে পাল্টা জবাব দেওয়ার অধিকার সংরক্ষণের কথাও জানিয়েছে দেশটি। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।

এদিকে, ইউএইকে ঘিরে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা পূর্বের মতোই তৃতীয় স্তরে বহাল রয়েছে। এর অর্থ, মার্কিন নাগরিকদের দেশটিতে ভ্রমণের বিষয়ে পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেট জেনারেল কার্যক্রম চালু থাকলেও জরুরি নয়—এমন সরকারি কর্মীদের দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button