Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

ঢামেক হাসপাতালে অর্ধশত দালাল আটক

 বাংলা টিভি ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ অভিযান চালিয়ে প্রায় অর্ধশত দালালকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ মে) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শাহবাগ থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

হাসপাতালের ২ নম্বর ভবন থেকে আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হয়। এ সময় তাদের ছাড়িয়ে নিতে থানার সামনে অনেক লোকজনের ভিড় দেখা যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে কার কতদিনের সাজা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button