Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বাংলা টিভি ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজর নামাজের সময় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ ওই এলাকার পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ জসিম মিয়া (৩০) নামে এক অভিযুক্ত যুবককে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজ চলছিল। মসজিদের স্থায়ী ইমাম না থাকায় হাফিজ উদ্দিন নামাজ পড়াচ্ছিলেন, তখন তিনি সিজদারত অবস্থায় ছিলেন। এ সময় হঠাৎ জসিম মিয়া মসজিদের ভেতরে প্রবেশ করে হাফিজ উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। উপস্থিত মুসল্লি ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব চৌধুরী বলেন, ঘটনার পরপরই জসিম মিয়াকে আটক করা হয়েছে। নিহত এবং অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button