Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়রাজধানী

থানায় ডেকে নারীর কাছ থেকে ঘুষ নেওয়া সেই ওসি ক্লোজড

বাংলা টিভি ডেস্ক: থানায় ডেকে নারীর কাছে ঘুষ নেওয়ার অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম আজমকে ক্লোজ করা হয়েছে।

শুক্রবার (১ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

ওই আদেশে বলা হয়েছে, ঢাকায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে প্রশাসনিক কারণে শুক্রবার (১ মে) ডিএমপির সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হলো।

জানা গেছে, মিরপুরে সামসাদ আরা সাথী নামে এক নারী ব্যবসায়ীকে থানায় ডেকে ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এক ওসির বিরুদ্ধে। মিরপুর মডেল থানার একটি মার্কেটের বিষয়ে অভিযোগ দিলে- মামলা ও আসামি ধরার কথা বলে ওই নারীর কাছ থেকে ২ দফা ঘুষ নেন মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম আজম। এ ঘটনায় রবিবার (২৬ এপ্রিল) ভুক্তভোগী ওই নারী ডিএমপি কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দেন।

এ ব্যাপারে মিরপুর মডেল থানার ওসি গোলাম আজমের কাছে জানতে চাইলে বলেন, সাথী নামে এক নারী তার মার্কেটের সমস্যা নিয়ে আমার কাছে আসেন। কাউকে মার্কেট দখল করে দেওয়া কিংবা মার্কেটের ভাড়া তুলে দেওয়া আমার কাজ না। আমি কারও কাছ থেকে টাকা নেইনি। এটি ভিত্তিহীন।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার বলেন, মিরপুর মডেল থানার ওসিকে ডিএমপিতে সংযুক্ত করা হয়েছে। নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button