Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

বিয়ের দাওয়াতে এসে গ্রেপ্তার তিন যুবলীগ নেতা

বাংলা টিভি ডেস্ক: খাগড়াছড়ির রামগড় উপজেলায় একটি বিয়ের দাওয়াতে এসে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ যুবলীগ-এর তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) ভোররাতে রামগড় পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, তারা বল্টুরামটিলা এলাকায় এক নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নিয়ে তারা নিজ নিজ বাসায় অবস্থান করছিলেন। পরদিন দুপুরে মূল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও গোপন তথ্যের ভিত্তিতে ভোরেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ নাজির আলম, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান—গ্রেপ্তার হওয়া তিনজনই ২০২৩ ও ২০২৪ সালের দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button