Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রীবাংলাদেশ

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ তৈরি করার লক্ষ্য নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধনে তারেক রহমান সিলেট পৌঁছেছেন। শনিবার (২ মে) সকাল ১০টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন।

এর আগে সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হয়ে প্রায় ৯টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান

সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছে তিনি প্রথমে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর সুরমা নদীর তীরবর্তী চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশ ওভারসিজ সেন্টার-এর সিলেট শাখার ভিত্তিপ্রস্তরও স্থাপন করার কথা রয়েছে।

দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। দিনশেষে বিকাল ৫টায় দলীয় সভায় যোগ দিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button