
বাংলা টিভি ডেস্ক: বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের একটি সরকারি সফরে জাপান গেছেন। শনিবার (২ মে) ভোররাত ৩টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে রওনা দেন।
এই সফরে তার সঙ্গে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম আরমান।
দলীয় সূত্র জানিয়েছে, সফরকালে তিনি জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। সাত দিনের সফর শেষে আগামী ৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে।



