Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বাংলা টিভি ডেস্ক: বিশ্ববাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে নতুন দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৯৫ টাকা। পাশাপাশি ৫ লিটার বোতলের দাম নির্ধারণ করা হয়েছে ১,০৪০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৯ টাকা করা হয়েছে।

সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা এবং সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। ভোক্তা পর্যায়ে স্থিতিশীলতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button