Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্পকে ‘রাজা’ আখ্যা দিলো হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম X-এ প্রকাশ করে হোয়াইট হাউস। ছবিটির ক্যাপশনে ‘দুই রাজা’ লেখা থাকায় তা ঘিরে রাজনৈতিক অঙ্গন ও জনমনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ওয়াশিংটন-এ আয়োজিত এক রাষ্ট্রীয় সংবর্ধনায় ট্রাম্প ব্রিটিশ রাজা চার্লস ও রানি ক্যামিলাকে স্বাগত জানান। সেই সময় করমর্দনের একটি ছবি প্রকাশ করা হয়, যা নিয়েই মূল বিতর্কের সূত্রপাত।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে গ্যাভিন নিউসম ট্রাম্পকে ব্যঙ্গ করে ‘অপমানের রাজা’ বলে মন্তব্য করেন।

অন্যদিকে, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেকে রাজা হিসেবে উপস্থাপনের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি রাজা নন। তার ভাষায়, “আমি যদি রাজা হতাম, তাহলে এভাবে আপনাদের সঙ্গে কথা বলতে হতো না।”

উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের অক্টোবর মাসে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তাকে মুকুট পরে যুদ্ধবিমান চালাতে দেখা যায়—যা নিয়েও সমালোচনা হয়েছিল।

 

সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট খবর

Back to top button