Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিএনপিরাজনীতি

মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান

বাংলা টিভি ডেস্ক: মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

ফজলুর রহমান বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধে সারা পৃথিবী জড়িত ছিল। ভারত ৩ ডিসেম্বর ১৯৭১ সালে আমাদের সহযোগিতা করার জন্য অংশগ্রহণ করেছিল। এবং তার হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে। এবং ভারত আমাদের দেশের স্বাধীনতার জন্য ঝুঁকি নিয়েছিল।’

তিনি বলেন, ‘আমাদের জন্য সোভিয়েত ইউনিয়ন নিরাপত্তা পরিষদে ভেটো দিয়েছিল, তা না হলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণ-আন্দোলনকে তুলনা করা হয় তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি হয়তো বা আমি মরে গেলেই ভালো হতো।

সংশ্লিষ্ট খবর

Back to top button