Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

গাইবান্ধায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

 বাংলা টিভি ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কপিল উদ্দিন (৫৫) ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কপিল উদ্দিনের সঙ্গে তার ভাতিজা আব্দুল জলিল শেখ ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

এতে লাঠির আঘাতে গুরুতর আহত হন কপিল উদ্দিন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। একই ঘটনায় আহত হন আব্দুল জলিল শেখ, তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

গাইবান্ধা প্রতিনিধি (অনলাইন)

সংশ্লিষ্ট খবর

Back to top button