Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআইন-বিচারদুর্ঘটনা

আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

 বাংলা টিভি ডেস্ক: আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, জুলাইয়ের গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই প্রিজনভ্যানটি দুর্ঘটনার শিকার হয়। এতে পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হন।

পরে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতে হাজির করা হলে তিনি তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির কাছে দুর্ঘটনার বিষয়টি তুলে ধরেন এবং চিকিৎসা নিশ্চিত করতে আদালতে আবেদন জানানোর অনুরোধ করেন।

এদিন আদালত অভিযোগ গঠনের শুনানি শেষে আগামী ২১ মে পরবর্তী তারিখ নির্ধারণ করেন। একই মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খান-কেও আদালতে হাজির করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button