Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

কুষ্টিয়ায় পার্সেল খুলতেই বোমা বিস্ফোরণ, ভ্যানচালক আহত

 বাংলা টিভি ডেস্ক: কুষ্টিয়া সদর উপজেলায় একটি রহস্যজনক পার্সেল বিস্ফোরণে এক ভ্যানচালক আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি নাসির শেখ (৫০)। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের নিম্নাংশে স্প্রিন্ট জাতীয় বস্তুর আঘাত লেগেছে, তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুই অজ্ঞাত ব্যক্তি ভ্যানচালক নাসির শেখকে ৩০ টাকা ভাড়া দিয়ে একটি পার্সেল পৌঁছে দিতে বলেন। পার্সেলটি প্রথমে একটি বাড়িতে নেওয়া হলেও সেখানে গ্রহণ করা হয়নি। পরে এটি লাহিনী বটতলা এলাকায় ফেরত আনা হয়।

এরপর স্থানীয়দের উপস্থিতিতে পার্সেলটি খুললে ভেতরে একটি কাঠের বাক্স পাওয়া যায়। বাক্সটি খোলার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে।

ঘটনাস্থলে থাকা স্থানীয়দের একজন হামিদুল ইসলাম জানান, তিনি পার্সেলটি গ্রহণ করেননি এবং কে বা কারা পাঠিয়েছে তাও তার জানা ছিল না।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলের দোকানের একটি ফ্রিজসহ আশপাশে কিছু ক্ষয়ক্ষতি হয়।

হোসেন ইমাম জানিয়েছেন, আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা স্থিতিশীল।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিস্ফোরণের প্রকৃতি ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ফয়সাল মাহমুদ বলেন, এটি কী ধরনের বিস্ফোরণ এবং কারা জড়িত—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button