Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় টাকা লেনদেনের জেরে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৩০

 বাংলা টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিকাশে টাকা লেনদেনকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়া, পূর্ব পাড়া এবং দক্ষিণ আরিফাইল এলাকার লোকজনের মধ্যে। স্থানীয়দের ভাষ্যমতে, কয়েক সপ্তাহ আগে একটি বিকাশ লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। তখন বিষয়টি মীমাংসা করা হলেও পরে এলাকায় উত্তেজনা থেকে যায়।

রোববার বিকেলে আবারও দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তিন এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে সংঘর্ষ থামায়। সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button