যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: যশোরের শার্শা উপজেলায় ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এই উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজ হাতে কোদাল চালিয়ে খাল খনন কাজেও অংশ নেন।
উল্লেখ্য, প্রায় পাঁচ দশক আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই এলাকায় স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। শার্শার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ সেই খালটি তখন ‘জিয়া খাল’ নামে পরিচিত ছিল।
আজ সেই ঐতিহাসিক প্রকল্পের ধারাবাহিকতায় পুনঃখনন কাজ শুরু হওয়ায় অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব পায়। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্থানীয় নেতৃবৃন্দ।



