Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: সৌদি আরবে চলমান হজ কার্যক্রমে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্কের বুলেটিনে জানানো হয়েছে, মারা যাওয়া সবাই পুরুষ এবং তারা মক্কায় ইন্তেকাল করেছেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা বা মিনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মৃত হজযাত্রীরা হলেন মোঃ নইম উদ্দীন মন্ডল, মোঃ আবুল কাশেম, মোঃ সেরাজুল হক এবং মোঃ খলিলুর রহমান।

এদিকে হজ কার্যক্রমে এখন পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন রয়েছেন। তারা মোট ৮৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৮টি, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

হেল্পডেস্কের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চিকিৎসা সেবা কেন্দ্রে ২ হাজার ৮৫০টি ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে এবং আইটি হেল্পডেস্ক থেকে ৬ হাজার ৯২২টি সেবা প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button