Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়জামায়াতরাজনীতি

হামলার ঘটনায় সংসদে বিচার চাইলেন এমপি

বাংলা টিভি ডেস্ক: নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার ওপর পূর্বধলার আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে হামলা, গাড়ি ভাঙচুর ও অবরুদ্ধের ঘটনা এবার জাতীয় সংসদে উঠে এসেছে।

রোববার (২৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২১তম দিনের কার্যক্রমে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হামলার শিকার মাছুম মোস্তফা বিষয়টি সবার নজরে আনেন।

তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিজ এলাকায় নিজের পরিবার ও নেতাকর্মীদের নিরাপত্তা চান।

এমপি মাছুম মোস্তফা আরও বলেন, অপরাধীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আপনার মাধ্যমে আমি আমার নিরাপত্তা চাই। অপরাধীদের গ্রেপ্তার চাই।

পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল বলেন, যেটা ঘটেছে দুঃখজনক। আমরা নিন্দা জানিয়েছি, দুঃখিত বোধ করেছি।

তিনি আরও বলেন, পাশেই আমাদের সংসদ নেতা আছেন। তিনি নিশ্চিত করেছেন, এ ঘটনার যেন সুষ্ঠু তদন্ত হয় এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তি প্রদান করা হয়। ৯ জন এরইমধ্যে গ্রেপ্তার হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button