Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ইন্ডিয়াআন্তর্জাতিক

৩০ শিশুকে বাঁচাতে একাই সাপের সঙ্গে লড়াই করে প্রাণ দিল কুকুর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় ‘কালী’ নামে একটি পথকুকুরের সাহসিকতার ঘটনা স্থানীয়দের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। একটি বিষধর গোখরা সাপের সঙ্গে লড়াই করে সে কিন্ডারগার্টেনের ৩০ জনের বেশি শিশুকে রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ হারায়।

ঘটনাটি ঘটে ধীরাকুলা গ্রামের শ্রী জগন্নাথ শিশু বিদ্যা মন্দিরের সামনে। সেদিন সকালে স্কুল প্রাঙ্গণে হঠাৎ একটি সাপ ঢুকে পড়লে শিশুরা বড় বিপদের মুখে পড়ে। ঠিক সেই সময় কালী পরিস্থিতি বুঝে সাপটির ওপর ঝাঁপিয়ে পড়ে।

সে সাপটির সঙ্গে লড়াই করে একপর্যায়ে সেটিকে মেরে ফেলতে সক্ষম হলেও নিজে গুরুতরভাবে আহত হয়। বারবার কামড় খাওয়ার পরও সে পিছিয়ে যায়নি। শেষ পর্যন্ত সাপের বিষে কালী মারা যায়, তবে তার আগে শিশুদের নিরাপদ রাখতে পেরেছিল।

এই ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা কালীকে এক অসাধারণ সাহসী প্রাণী হিসেবে উল্লেখ করেন। পরে গ্রামবাসীরাই তাকে সম্মান জানিয়ে সাদা কাপড়ে মুড়িয়ে ফুল দিয়ে সাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে দাফন করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button