Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
মধ্যপ্রাচ্যআন্তর্জাতিকএশিয়া

যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত গাজায় এক ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে একদিনেই ৩০০ জোড়া নবদম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় মধ্য গাজায় এই গণবিয়ের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে নবদম্পতিদের পরিবার, স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সব মিলিয়ে প্রায় ২০ হাজার মানুষ এ আয়োজন প্রত্যক্ষ করেন।

‘গালান্ত নাইট ৩’ নামের একটি কর্মসূচির আওতায় মূলত আর্থিক সংকটে থাকা অবিবাহিত তরুণ-তরুণীদের জন্য এই বিয়ের ব্যবস্থা করা হয়। কয়েক হাজার আবেদনকারীর মধ্য থেকে যাচাই-বাছাই করে ৩০০ জোড়াকে নির্বাচন করা হয়।

আয়োজকরা জানিয়েছেন, দরিদ্র ও অসচ্ছলদের অগ্রাধিকার দিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিয়ের পাশাপাশি নবদম্পতিদের বিভিন্ন উপহারও দেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং ধাপে ধাপে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পুরো আয়োজনজুড়ে ফিলিস্তিনি সংস্কৃতির ছাপ ছিল, পাশাপাশি আমিরাত ও ফিলিস্তিনের জাতীয় সংগীতও পরিবেশিত হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button