Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

‘বিল গেটসের বাংলাদেশ সফরের নেপথ্যে তারেক রহমান’

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

Bill Gates–এর এই সফর নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৪ সালে যুক্তরাষ্ট্র সফরকালে বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তখন তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পরবর্তীতে সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বিল গেটস স্বল্প সময়ের জন্য বাংলাদেশে আসেন।

প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সব সময় মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন, তবে মতবিরোধ থাকলেও তা প্রকাশে শালীনতা বজায় রাখা জরুরি বলে তিনি মনে করেন। অনলাইনে গালিগালাজকে তিনি বাকস্বাধীনতার অংশ হিসেবে দেখেন না বলেও উল্লেখ করেন।

সংলাপে অংশ নিয়ে সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, দেশজুড়ে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালুর বিষয়ে চিন্তা করা হচ্ছে।

অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা আইন ও অনলাইন আচরণ নিয়ে বিভিন্ন দিক আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button