Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ডিনারে গুলির ঘটনায় ইরান জড়িত নয়: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী একাই হামলার চেষ্টা করেছে এবং এ ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালে এক সশস্ত্র ব্যক্তি গুলি চালায়।

ট্রাম্প জানান, সন্দেহভাজন ব্যক্তি একাই হামলার চেষ্টা করেছে এবং তার কাছে একাধিক অস্ত্র ছিল। এমনকি সে নিরাপত্তা চেকপোস্ট ভেঙে ভেতরে প্রবেশ করে।

ঘটনার সময় সিক্রেট সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে তিনি জানান, সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ঘটনায় এক নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরা থাকায় প্রাণে বেঁচে যান। তিনি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই ভবন খুব একটা নিরাপদ নয়।”

তিনি জানান, আগামী ৩০ দিনের মধ্যে অনুষ্ঠানের নতুন সময়সূচি ঘোষণা করা হবে এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

ট্রাম্প আরও বলেন, ঘটনাটি ফার্স্ট লেডির জন্য অত্যন্ত ট্রমাটিক ছিল এবং নিরাপত্তার কারণে তাকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button