Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাঅন্যান্যদেশবাংলারাজনীতি

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রশিবির নেতার পদত্যাগ

বাংলা টিভি ডেস্ক: পটুয়াখালীর মহিপুরে এক ছাত্রশিবির নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।পদত্যাগকারী ওই নেতার নাম মো. ইব্রাহিম। তিনি মহিপুর থানা শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ফেসবুক পোস্টে ইব্রাহিম জানান, ব্যক্তিগত সিদ্ধান্তে সংগঠনের সব কার্যক্রম থেকে তিনি আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিয়েছেন। সাম্প্রতিক পরিস্থিতি ও ব্যক্তিগত উপলব্ধির প্রেক্ষিতেই তার এই সিদ্ধান্ত।

পোস্টে তিনি উল্লেখ করেন, দেশের সেবা ও নৈতিক কাজ শুধুমাত্র কোনো নির্দিষ্ট সংগঠন বা রাজনৈতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একজন সচেতন নাগরিক হিসেবেও সমাজের কল্যাণে কাজ করা সম্ভব।

তিনি আরও জানান, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার পরিকল্পনা তার নেই। এখন থেকে নিজ পেশা, পরিবার এবং ব্যক্তিগত জীবনকেই প্রাধান্য দিতে চান তিনি।

এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে মো. ইব্রাহিম বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়।’

মহিপুর থানা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল জোবায়ের (সিফাত মুসুল্লি) বলেন, ‘সংগঠনের কার্যক্রমে সক্রিয় থাকতে হলে পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন। ইব্রাহিম ভাই পারিবারিক ব্যস্ততার কারণে সময় দিতে পারছিলেন না। আমাদের সঙ্গে আলোচনা করেই তিনি অব্যাহতি নিয়েছেন।’

পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি কে এম তামিম হোসাইন বলেন, ‘ইব্রাহিম দীর্ঘদিন সংগঠনের সাথে কাজ করেছেন। তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সংগঠন সম্মান জানায় এবং তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি।’

সংশ্লিষ্ট খবর

Back to top button