Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্যজামায়াতবিএনপি

‘কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছেন, বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে জনগণকে প্রভাবিত করার চেষ্টা করছে।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম দাবি করেন, জ্বালানি সংকটসহ বিভিন্ন বাস্তব সমস্যার অস্তিত্ব সরকার অস্বীকার করছে। তার ভাষায়, দেশে অর্থনৈতিক সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও তা স্বীকার করা হচ্ছে না।

তিনি বলেন, দেশের স্বার্থে তারা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলেন, কিন্তু সেই সুযোগ নষ্ট করা হয়েছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, স্বল্প সময়ের মধ্যেই বর্তমান সরকার ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে পড়েছে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে তারা সংসদের পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকবেন।

বক্তব্যে তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নে সংস্কার কার্যক্রম জরুরি। তবে সেই সংস্কারে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শেষে তিনি সতর্ক করে বলেন, যদি দেশকে আবার স্বৈরশাসনের পথে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে জনগণ ও তরুণ সমাজ তা প্রতিহত করতে মাঠে নামবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button