Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, সর্বোচ্চ আতিথেয়তার প্রস্তুতি সৌদির

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের পাশাপাশি ইরানি হাজিদের নিরাপত্তা ও সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ এপ্রিল) হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাজিদের নির্বিঘ্ন হজ পালনের জন্য আবাসন, খাদ্য, পরিবহনসহ সব ধরনের সেবা আগে থেকেই প্রস্তুত করা হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক প্রতিনিধি জানান, ইরানের হজ ব্যবস্থাপনা সংস্থার একটি প্রতিনিধিদল ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম দফায় ইরানি হাজিরা ২৫ এপ্রিল মদিনায় পৌঁছাবেন এবং সেখান থেকে পরবর্তীতে মক্কায় গিয়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

এ বছর প্রায় ৩০ হাজার ইরানি হজ পালনে অংশ নেবেন বলে জানা গেছে। তারা এক মাসের বেশি সময় সৌদি আরবে অবস্থান করবেন, যার মধ্যে কয়েকদিন মদিনায় থাকার কথাও রয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, হজযাত্রীদের যাতায়াতের জন্য স্থল, আকাশ ও রেলপথের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশেষ করে ইরানি হাজিদের জন্য আলাদা নিরাপত্তা ও সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজিদের “মসজিদুল হারামের অতিথি” হিসেবে সর্বোচ্চ আতিথেয়তার মাধ্যমে স্বাগত জানানো হবে এবং একটি নিরাপদ ও সুশৃঙ্খল হজ নিশ্চিত করাই মূল লক্ষ্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button