Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

সালিশি বৈঠকে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মানিকগঞ্জের সিংগাইরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পারিবারিক সংঘর্ষে বড় ভাই নিহত এবং তার ছেলে আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে পৌরসভার গোলড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য বিকেলে বাড়িতে সালিশি বৈঠক বসে।

বৈঠকের একপর্যায়ে বড় ভাই নজরুল খন্দকার (৬০) ও ছোট ভাই ওয়াহিদ খন্দকার–এর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ছোট ভাইয়ের পক্ষের লোকজন ধাক্কাধাক্কি ও হামলায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।

এ সময় নজরুল খন্দকার ও তার ছেলে অভি খন্দকার (২৮) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে নজরুলকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই ওয়াহিদ খন্দকার পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মো. মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের মতে, জমি নিয়ে পারিবারিক বিরোধ দীর্ঘদিনের হলেও সালিশি বৈঠকে তা মীমাংসার চেষ্টা চলছিল, কিন্তু শেষ পর্যন্ত তা সহিংসতায় রূপ নেয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button