Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা–এ অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় নতুন মোড় নিয়েছে। তাদের একজন, জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার রুমমেট হিশাম আবুগারবিয়েহকে আটক করা হয়েছে।

গত সপ্তাহে জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ হন। শুক্রবার (২৪ এপ্রিল) লিমনের মরদেহ পাওয়ার পরও নাহিদা বৃষ্টির কোনো খোঁজ মেলেনি। বিষয়টি নিয়ে **সিএনএন** প্রতিবেদন প্রকাশ করেছে।

হিলসবরো কাউন্টির শেরিফ চাদ ক্রোনিস্টার জানান, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং এটি পুরো কমিউনিটিতে গভীর প্রভাব ফেলেছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে হিশামের বাসায় গিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হামলা, অবৈধভাবে আটকে রাখা, প্রমাণ নষ্ট করা, মৃত্যু গোপন রাখা এবং মরদেহ সরানোর মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

জামিল লিমন বিশ্ববিদ্যালয়টিতে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। অপরদিকে নিখোঁজ নাহিদা বৃষ্টি একই প্রতিষ্ঠানের রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী। তাদের দুজনের বয়সই ২৭ বছর এবং ১৬ এপ্রিল সর্বশেষ তাদের দেখা গিয়েছিল বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এখনও লিমনের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের ফলাফল শিগগির প্রকাশ হতে পারে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি নাহিদা বৃষ্টির সন্ধানে তল্লাশি ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button