Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্য

‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যাহতের প্রচেষ্টা চালালে রাজপথে প্রতিরোধ করব’

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এ রাজনৈতিক নেতাকর্মী ও নাগরিকদের দলে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, “সরকার জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয়ে মানুষের সঙ্গে লুকোচুরি করছে। জ্বালানি আছে বলা হলেও পেট্রোল পাম্পে গিয়ে তা পাওয়া যাচ্ছে না।”

তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষার্থীরা লোডশেডিংয়ের কারণে পড়াশোনায় সমস্যায় পড়ছে। একই সঙ্গে বাজারে অর্থনৈতিক চাপ বাড়ছে এবং দ্রব্যমূল্যও ঊর্ধ্বমুখী হচ্ছে।

তার অভিযোগ, সরকার সংকটগুলো যথাযথভাবে মোকাবিলা করতে পারছে না। তাই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা ও ক্যাম্পাসগুলোকে স্থিতিশীল রাখা সম্ভব না হলে সরকারকে অবশ্যই জবাবদিহিতার জায়গায় আসতে হবে।

এনসিপির এই নেতা আরও বলেন, গত ১৭ বছর তারা একসঙ্গে ছিলেন ভবিষ্যতে যদি কেউ দেশে নতুন করে “ফ্যাসিবাদ” কায়েমের চেষ্টা করে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার জন্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button