Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

প্রেমের জন্য ঘরছাড়া, বাড়ি ফিরে কিশোরীর রহস্যজনক মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত কিশোরীর নাম মোনালিসা আক্তার।

পুলিশ সূত্রে জানা যায়, মোনালিসা ওই এলাকার হান্নান মিয়ার মেয়ে এবং স্থানীয় এন এইচ মডার্ন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সম্প্রতি প্রেমের সম্পর্কের কারণে সে একই এলাকার গোলাপ মিয়ার ছেলে শ্রাবণের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরবর্তীতে স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং পরে তাকে বড় বোনের বাড়িতে রাখা হয়। সেখানেই বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। পরে স্থানীয় চিকিৎসক ডেকে স্যালাইন দেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনাটিকে রহস্যজনক উল্লেখ করে পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুণ্ডু জানিয়েছেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button