Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধআইন-বিচার

১৭ বছরের পলাতক রহমত অবশেষে ধরা!

দীর্ঘ ১৭ বছর পলাতক থাকার পর অবশেষে আইনের জালে ধরা পড়েছেন এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন মো. রহমত আলী (রহমত মিস্ত্রি)।

পুলিশ জানায়, ২০০৯ সালের একটি হত্যা মামলায় দণ্ডিত এই আসামি দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। সর্বশেষ তিনি পাকুন্দিয়া উপজেলার চর কাশিয়া গ্রামে ভিন্ন পরিচয়ে বসবাস করছিলেন। সেখানে তিনি নতুন করে বিয়ে করে সংসারও গড়ে তোলেন।

গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে একই দিনে পৃথক আরেক অভিযানে কালীগঞ্জ থানা পুলিশ আরও একজনকে আটক করেছে। চান্দেরবাগ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় মো. রনি মন্ডল-কে। পুলিশ জানিয়েছে, তিনি এলাকায় মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

একদিনে দুইটি সফল অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button