Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

জার্মানিতে রেজা পাহলভির ওপর লাল রঙের তরল নিক্ষেপ

জার্মানির বার্লিন-এ ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি-এর ওপর এক সংবাদ সম্মেলন শেষে লাল রঙের তরল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, তিনি একটি ভবন থেকে সংবাদ সম্মেলন শেষ করে বের হওয়ার পরপরই এক যুবক তার দিকে ওই তরল ছুড়ে মারে। ধারণা করা হচ্ছে, সেটি টমেটোর জুস বা সস জাতীয় কিছু হতে পারে। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী ওই যুবককে আটক করে।

সংবাদ সম্মেলনে রেজা পাহলভি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন বলে জানা যায়। এরপরই এই ঘটনা ঘটে। ঘটনার পর তিনি দ্রুত গাড়িতে করে স্থান ত্যাগ করেন।

রেজা পাহলভি ইরানের শেষ শাহ শাসকের ছেলে। তার বাবা ১৯৭৯ সালের বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। নির্বাসিত অবস্থায় তিনি দীর্ঘদিন ধরে ইরানে রাজতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে বক্তব্য দিয়ে আসছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ও প্রবাসী ইরানিদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

ঘটনাটি নিয়ে জার্মান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button