Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিজামায়াত

এসএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জামায়াত আমির

এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তিনি রাজধানীর একাধিক পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

তিনি প্রথমে মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন, পরে কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা এবং এরপর শহীদ পুলিশ স্মৃতি কলেজ কেন্দ্রেও যান।

পরিদর্শনকালে তিনি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের সুবিধা-অসুবিধার খোঁজ নেন এবং ভালো ফলাফলের জন্য দোয়া করেন। পাশাপাশি কেন্দ্র সচিবদের সঙ্গে কথা বলে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।

তিনি পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা কোনো ধরনের বিঘ্ন ছাড়াই পরীক্ষা দিতে পারে। কেন্দ্রগুলোর বাইরে অভিভাবকদের জন্য থাকা ছাউনি ও সুপেয় পানির ব্যবস্থাও তিনি ঘুরে দেখেন এবং তাদের সঙ্গেও কথা বলেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button