Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

১০০০ মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে: শিক্ষামন্ত্রী

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদের অধিবেশনে মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও কর্মমুখী করার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তিনি জানান, দেশের প্রায় এক হাজার মাদ্রাসায় ধাপে ধাপে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে। এর মূল উদ্দেশ্য হলো মাদ্রাসা শিক্ষার্থীদের শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের কর্মবাজারমুখী ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা।

সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণের অংশ হিসেবে পাঠ্যক্রমে পেশাভিত্তিক, বৃত্তিমূলক শিক্ষা, পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি ও ইংরেজি শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে দেশের ৫৪৮টি মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও এক হাজার মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স সম্প্রসারণ করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button