Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঐক্যফ্রন্টরাজনীতি

জাতীয় ঐক্যফ্রন্টকে বিতর্কিত করার চেষ্টা চলছে: ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য অটুট থাকবে বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামালে হোসেন।  তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টকে বিতর্কিত করার চেষ্টা চলছে।’ বুধবার বিকেলে মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের প্রস্তুতি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ড. কামাল বলেন,‘আমাদের ঐক্য এখনো অটুট আছে।  কারণ, এই ঐক্য ১৬ কোটি মানুষের সঙ্গে ঐক্য।  ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে গণবিরোধী শক্তিকে প্রতিহত করা হবে বলে।’

গণফোরামের দুই এমপি শপথ নেবেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন,‘আজকের বৈঠকে এই এজেন্ডা ছিল না।  বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। ’ বিষয়টি নিয়ে তিনি কোনো কথা বলবেন না বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button