Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান-চাল ও গম সংগ্রহের কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এ বছর মোট ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি)-র সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, আগামী ৩ মে থেকে ধান ও গম সংগ্রহ শুরু হবে এবং তা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আর ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে একই সময় পর্যন্ত চলবে। প্রয়োজনে সময়সীমা পরে বাড়ানো হতে পারে।

সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে—প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা।

মন্ত্রী আরও বলেন, দেশে চালের বার্ষিক চাহিদা প্রায় ৪ কোটি ২৪ লাখ মেট্রিক টন, যা উৎপাদনের সঙ্গে প্রায় সামঞ্জস্যপূর্ণ। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন ভালো হওয়ার আশা করা হচ্ছে এবং কোনো বড় ঘাটতির আশঙ্কা নেই। জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় মজুতও রাখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button