Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্য

‘আমি যদি কখনো সংসদে যাই, আপনাদের ভোটেই যাব’

ডা. তাসনিম জারা জানিয়েছেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রস্তাব পেলেও তিনি তা কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে যদি কখনো সংসদে যান, তাহলে সরাসরি জনগণের ভোটেই যেতে চান।

তিনি উল্লেখ করেন, ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণার পর অনেকেই তার জন্য সহানুভূতি জানিয়েছেন। তবে তিনি জানান, সংরক্ষিত আসনের মাধ্যমে নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধিত্বই হওয়া উচিত। তার মতে, দেশে নারীরা জনসংখ্যার অর্ধেকের বেশি—তাই তাদের প্রতিনিধিত্বও সরাসরি ভোটের মাধ্যমে আসা প্রয়োজন। এমনকি সংরক্ষিত আসন থাকলেও সেটি জনগণের ভোটে নির্ধারিত হওয়া উচিত বলেও মত দেন তিনি।

এর আগে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। সীমিত সময়, কম প্রচার এবং নিয়ম মেনে নির্বাচনী ব্যয় পরিচালনা করেও তিনি ৪৪ হাজারের বেশি ভোট পেয়েছিলেন বলে জানান। যদিও নির্বাচনের দিন কিছু অনিয়মের অভিযোগ ছিল, তবুও তিনি ফলাফল মেনে নিয়েছেন।

সবশেষে তিনি বলেন, সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ করা সম্ভব এবং তিনি সেই পথেই কাজ চালিয়ে যেতে চান।

সংশ্লিষ্ট খবর

Back to top button