Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ইন্ডিয়াআন্তর্জাতিক

মোদির উদ্বোধনের একদিন আগে ভারতের তেল শোধনাগারে আগুন

ভারতের রাজস্থান রাজ্যে একটি গুরুত্বপূর্ণ রিফাইনারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা উদ্বোধনের ঠিক আগ মুহূর্তে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম NDTV-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র এই প্রকল্পটির উদ্বোধন করার কথা ছিল। তবে আগুন লাগার ঘটনায় সেই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের পর পুরো এলাকা জুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। যদিও দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

রাজস্থানের বালোট্রার পাচপাদরা এলাকায় অবস্থিত এই রিফাইনারিটি ভারতের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সগুলোর একটি। এটি হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে নির্মিত।

প্রকল্পটি ভারতের জ্বালানি খাতে একটি বড় সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে আমদানি নির্ভরতা কমানো, দেশীয় উৎপাদন বাড়ানো এবং শিল্পখাতে প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ নিশ্চিত করার আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর সোনিয়া গান্ধী এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে ২০১৮ সালে প্রধানমন্ত্রী মোদি এটি পুনরায় উদ্বোধন করেন এবং ব্যয় বাড়িয়ে নতুন পরিকল্পনায় বাস্তবায়ন শুরু হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button