Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাঅপরাধদেশবাংলা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: শরীয়তপুরের জাজিরা উপজেলায় মসজিদের ভেতরে ডেকে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল বাশার ফরাজি (৬০) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার জয়নগর ইউনিয়নের সরদার কান্দি বাইতুল মামুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আবুল বাশার ফরাজি জয়নগর ইউনিয়নের ছোট গোপালপুর গ্রামের মৃত আফতাব উদ্দিন ফরাজির ছেলে। তিনি জয়নগর সরদার কান্দি বাইতুল মামুর জামে মসজিদের ইমাম এবং স্থানীয় জামিয়াতুস সুন্নাহ হাফেজিয়া মহিলা মাদরাসার শিক্ষক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইমাম আবুল বাশার ফরাজি কৌশলে শিশুটিকে মসজিদের ভেতর ডেকে নিয়ে যায়। পরবর্তীতে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার দিলে এলাকাবাসী দৌড়ে এসে মসজিদের ভিতরে ইমাম আবদুল বাসারকে হাতেনাতে ধরেন। পরে স্থানীয়রা জাজিরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।

বিষয়টি নিয়ে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আবুল বাশার নামে এক ইমামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button