Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিবিএনপি

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়া কে এই নাদিয়া

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেয়ে নাদিয়া পাঠান পাপন। দলের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত তালিকায় তার নাম রয়েছে ৩২ নম্বরে। এ খবর ছড়িয়ে পড়ার পর ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

নাদিয়া পাঠান পাপন চান্দুরা গ্রামের মরহুম আনোয়ার হোসেন ও জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দা নাখলু আক্তারের মেয়ে। এছাড়া তার স্বামী মো. জাহাঙ্গীর হোসেন দেশ টেলিভিশনের নিউজ এডিটর।

জানা গেছে, নাদিয়া দাউদপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকার বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় নাদিয়া ২০০০ সালে চান্দুরা ইউনিয়ন ছাত্রদলের সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। পরবর্তীতে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন এবং একাধিকবার হামলা ও মামলার শিকার হন।

মনোনয়ন প্রসঙ্গে নাদিয়া পাঠান পাপন বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলের কঠিন সময়ে রাজপথে সক্রিয় ছিলেন। তিনি দাবি করেন, দলের দুঃসময়ে ভূমিকার কারণেই মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী ছিলেন। তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর কাছ থেকে তিনি স্নেহ ও দিকনির্দেশনা পেয়েছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া নারী ও শিশুদের কল্যাণে কাজ করতে চান এবং নারীদের নানা প্রতিবন্ধকতা দূরীকরণে ভূমিকা রাখতে আগ্রহী।

সংশ্লিষ্ট খবর

Back to top button