Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

গায়ের রং কালো থাকায় স্ত্রীকে হত্যা; স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামী মো. সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এই রায় ঘোষণা করেন।

এই মামলার অপর তিন আসামি শ্বশুর আ. বারেক, শাশুড়ি ও বাসুরকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় স্বামী মো. সোলায়মান পলাতক ছিলেন। সোলায়মান গালুটিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

স্পেশাল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহজাহান কবির বলেন, সোলায়মানের স্ত্রী আয়শা খানমের গায়ের রং কালো থাকায় তাদের সঙ্গে প্রতিনিয়ত ঝগড়া হতো। ২০০৭ সালের ৫ মার্চ রাতে ঝগড়ার এক পর্যায়ে সোলায়মান তার স্ত্রীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুমের জন্য গালুটিয়া এলাকায় বাঁশঝাড়ে ফেলে দেন। পরদিন স্থানীয় বাসিন্দারা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এ ঘটনায় আয়শা খানমের মামা আদম আলী বাদী হয়ে ৬ মার্চ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৬ সেপ্টেম্বর স্বামী সোলায়মান, শ্বশুর আ. বারেক, শাশুড়ি ও বাসুরের নামে অভিযোগপত্র জমা দেন। আদালত সব সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ রায়ে আমি সন্তুষ্ট। আমরা প্রতিটি মানুষকে যেন গায়ের রং দিয়ে বিবেচনা না করি। প্রতিটি মানুষকে যাতে মানুষ হিসেবে বিবেচনা করি, এই আহ্বান রইলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button