Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিবিএনপি

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

বাংলা টিভি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকায় স্থান পাননি আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথিফারজানা সিঁথি।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

চূড়ান্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরীসহ মোট কয়েক ডজন প্রার্থী।

এর আগে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ফারজানা সিঁথি। তিনি নড়াইল-২ আসন থেকে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে চূড়ান্ত তালিকায় তার নাম না থাকায় আলোচনার জন্ম দিয়েছে বিষয়টি।

ফারজানা সিঁথি যশোরের বাসিন্দা এবং ২০২৪ সালের ১৬ আগস্ট শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন। সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি মডেলিংয়ের সঙ্গেও যুক্ত তিনি। তিনি দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন এবং একটি মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে অংশ নিয়েছেন।

দলীয় সূত্র বলছে, অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button