Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিজামায়াত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে জামায়াতের প্রতিবাদ

জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। তার ভাষায়, এ ধরনের খাতভিত্তিক মূল্যবৃদ্ধি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে।

তিনি অভিযোগ করেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন খরচ বেড়ে যাবে, যার প্রভাব সরাসরি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর পড়বে। এতে খাদ্যসহ সব ধরনের পণ্যের দাম বাড়তে পারে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী।

তিনি আরও বলেন, শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত বাজারে মূল্যস্ফীতি বাড়াবে। একই সঙ্গে কৃষি খাতেও চাপ তৈরি হবে, কারণ সেচ, পরিবহন ও কৃষি উপকরণের খরচ বেড়ে যাবে।

বিবৃতিতে তিনি দাবি করেন, সাধারণ মানুষ এমনিতেই ব্যয়ের চাপে রয়েছে, তার ওপর জ্বালানি তেলের দাম বৃদ্ধি “অতিরিক্ত চাপ” তৈরি করবে। তাই সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দাম সহনীয় পর্যায়ে নামানোর আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button