Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

আড়াইহাজারে জমি দখলচেষ্টা ঘিরে উত্তেজনা, আটক ১

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জমি দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ রয়েছে, তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালিয়েছে স্থানীয় প্রভাবশালী একটি গোষ্ঠী। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ, যিনি স্থানীয় আওয়ামী লীগ নেতার স্বজন বলে জানা গেছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তি সুলতানা উদ্দিন আবু খান (৪৫) স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলমের বোন জামাতা।

থানা সূত্র ও লিখিত অভিযোগে জানা যায়, কৃষক মতিউর রহমানের মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায় একটি প্রভাবশালী মহল। এ সময় ভুক্তভোগী বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে তিনি আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করলে অভিযুক্ত পক্ষের লোকজন পুলিশের কাজে বাধা দেয় এবং হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং ঘটনাস্থল থেকে সুলতানা উদ্দিন আবু খানকে আটক করে।

ভুক্তভোগী মতিউর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে আমার জমি দখলের চেষ্টা চলছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button