Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্যটলিউডবিএনপিবিনোদন

কনকচাঁপা, বেবী নাজনীনসহ আরও যারা বিএনপি থেকে এমপি হতে চান

বাংলা টিভি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে তোড়জোড় শুরু করেছেন বিনোদন জগতের একঝাঁক পরিচিত মুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ফরম সংগ্রহ ও সাক্ষাৎকার প্রদানকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সরগরম দলটির নয়াপল্টন ও গুলশান কার্যালয়।

জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও কনকচাঁপার পাশাপাশি এই তালিকায় নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

ইতোমধ্যেই এই তারকারা দলের মনোনয়ন বোর্ডের কাছে নিজেদের সাক্ষাৎকার সম্পন্ন করেছেন। বিশেষত বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে বিনোদন অঙ্গনের তারকাদের তৎপরতা এখন আলোচনার কেন্দ্রে।

শোবিজের বেশির ভাগ মনোনয়নপ্রত্যাশীই সংগীতশিল্পী। নীলফামারী–৪ থেকে বেবী নাজনীন, সিরাজগঞ্জ–১ থেকে কনকচাঁপা, জয়পুরহাট–২ থেকে দিলরুবা খান, কিশোরগঞ্জ থেকে রিজিয়া পারভীন এবং সিলেট–কুমিল্লা অঞ্চল থেকে দিঠি আনোয়ার আবেদন করেছেন বিএনপির কাছে।

এ তালিকায় রয়েছেন একজন নৃত্যশিল্পীও ময়মনসিংহ–১১ থেকে মনোনয়ন চেয়েছেন ফারহানা চৌধুরী। ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও কুষ্টিয়া অঞ্চল থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন। সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েই তিনি মনোনয়নপ্রত্যাশীদের সারিতে নাম লিখিয়েছেন। আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। মোট ৫০টি আসনের মধ্যে বিএনপি পাবে ৩৬টি। এসব আসনে ‘যোগ্য প্রার্থী’ বাছাইয়ে দলটি এখন বেশ মনোযোগী। দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে চলছে ধারাবাহিক সাক্ষাৎকার–প্রক্রিয়া।

সংশ্লিষ্ট খবর

Back to top button