Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্য

এনসিপি থেকে আরও এক নেত্রীর পদত্যাগ

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের পর কমিটিতে নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করে দলীয় সব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এক নেত্রী। এ ঘটনায় শিগগিরই সংশোধিত কমিটি আনার কথা জানিয়েছে সংগঠনের শীর্ষ নেতৃত্ব।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন এই কমিটি প্রকাশ করা হয়।

এর আগে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল, যেখানে আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্যসচিব হিসেবে মাহমুদা আলম মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম আসে। পূর্ণাঙ্গ কমিটিতে তাদের সঙ্গে আরও ৪৮ জনকে যুক্ত করা হয়।

নতুন কমিটিতে সাগুফতা বুশরাকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং মনজিলা ঝুমাকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ পদে একাধিক নেত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে কমিটিতে ১ নম্বর যুগ্ম সদস্যসচিব হিসেবে থাকা দ্যুতি অরণ্য চৌধুরী বিষয়টি মেনে নেননি। বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগে থেকেই দলীয় কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় রেখেছিলেন এবং নতুন কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত হয়েছেন। একই সঙ্গে তিনি এনসিপির সব পদ থেকে পদত্যাগের কথাও উল্লেখ করেন।

দলীয় সূত্র বলছে, ১১ দলীয় নির্বাচনী জোটে এনসিপির সম্পৃক্ততা নিয়ে তার আপত্তি ছিল এবং সে কারণেই তিনি কিছুদিন ধরে সক্রিয় রাজনীতির বাইরে ছিলেন। কমিটি চূড়ান্ত করার আগে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন জানিয়েছেন, দ্যুতি অরণ্য চৌধুরী আগে সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন বলেই তাকে কমিটিতে রাখা হয়েছিল। তবে তার পদত্যাগের ঘোষণার পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত সংশোধিত কমিটি প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button