Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্য

ইউনেস্কো-এপিসিআইসি সম্মেলনে আমন্ত্রণ পেলেন আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘World Human Rights Cities Forum (WHRCF) 2026’-এর একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশ নেওয়ার জন্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ১৩ থেকে ১৫ মে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আয়োজক সংস্থা UNESCO-APCIC থেকে পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণে বলা হয়েছে, এনসিপির প্রতিনিধি হিসেবে তার নাম প্রস্তাব করা হয়েছে।

ফোরামটির আয়োজন করছে World Human Rights Cities Forum, যেখানে মূলত মানবাধিকারভিত্তিক শহর উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা করেন।

আয়োজকদের মতে, এই সেশনে তার উপস্থিতি আলোচনাকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ তৈরি করতে সাহায্য করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button